মেহেরপুর নিউজ:
আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে মেহেরপুরে ৫-১১ বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাসের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইপিআই সুপার খন্দকার আবু সামাইন, স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ।
মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের এই টিকা বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি খুবই নিরাপদ। যুক্তরাষ্ট্রে এই টিকা দেওয়া হচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দিয়েছে। যেসব টিকা এসেছে, সেগুলো দুই মাসের ব্যবধানে দিতে হবে। আগামীকাল রবিবার (২৫ আগস্ট) থেকে পুরোদমে টিকাদান শুরু হবে। ইতোমধ্যেই আমাদের হাতে প্রয়োজনীয় টিকা এসে পৌঁছেছে।