বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশুদের নিয়ে পরিস্কার ও পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 17, 2020

 মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন পালন করতে শিশুদের নিয়ে পরিস্কার ও পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বুড়িপোতা গ্রামে রুরাল রিকনস্ট্রাকশন(আরআরসি) এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শেষে আরআরসি নির্বাহী পরিচালক মতিয়ার রহমান পরিস্কার ও পরিচ্ছন্নতার জন্য শিশুদের মাঝে সাবান তুলে দেন। এরসময় বুড়িপোতা পরিবার কল্যাণ পরিদর্শিকা জয়তুন নেছা, কো-অডিনেটর আকতার হোসেন, কর্মী তসলেম,মোমিনুল ইসলাম,রিপন,রাজন, ওয়াসিম। এসময় শতাধিক শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সাবান বিতরণ ও হাত ধোয়ার কৌশল শেখানো হয়।