বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশুদের মাঝে ফুটবল বিতরণ

By মেহেরপুর নিউজ

September 18, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে মেহেরপুরে বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে ।  রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অফিস কক্ষে এসব বিতরণ করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে শিশুদের মধ্যে ফুটবল বিতরণ করেন।

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, শিশুদের মানসিক বিকাশ ও স্বাস্থ্য সুরক্ষায় খেলার কোন বিকল্প নাই। আর ফুটবল আমাদের প্রানে খেলা। ফুটবলই পারে সন্তানদের টেলিভিশনে কার্টুন কিংবা মুঠোফোনের প্রতি আসক্তি কমাতে। এসময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবুল হাশেম উপস্থিত ছিলেন।