বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশুর ঝগড়া থামাতে গিয়ে মা আহত

By মেহেরপুর নিউজ

June 18, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৮ জুন) নিউজ ডেস্ক:

দু’শিশুর ঝগড়া থামাতে গিয়ে  ঝর্না খাতুন (৩০) নামের এক গৃহবধু মারাত্বক আহত হাসপাতালে ভর্তি হয়েছে।জানা গেছে,আজ শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামে দু শিশুর ঝগড়া থামাতে যেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে  ঘটনা ঘটে । আহতের পারিবারিক সুত্রে জানা যায়, বসন্তপুর গ্রামের তাজিদুল এবং মোখলেসের শিশু ছেলে খেলা করতে গিয়ে ঝগড়া বাধলে তাদের বাবা মা ছুটে আসে।এ সময় তাদের মধ্যেও বাকবিতন্ডতার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে মোখলেস ও তার স্ত্রী মুসলিমা তাজিদুলের স্ত্রী ঝর্নাকে দা দিয়ে কোপ মারলে সে আহত হয় । পরে আহত ঝর্নাকে তার পরিবারের লোকজন  মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি  করে।