বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশুর পুষ্টি বিকাশে চিকিৎসকদের নিয়ে সেমিনার

By মেহেরপুর নিউজ

November 07, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর: ব্রাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর আওতায় পরিচালিত শিশুর পুষ্টি ও বিকাশ কর্মসূচীর উদ্যোগে গ্রাজুয়েট চিকিৎসকদের এক সেমিনারের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনেসিভিল সার্জন ডা.আবদুস শহীদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মেহেরপুর বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ,কনসালটেন্ট সার্জারী ডা. আমিনুল ইসলাম,জুনিয়র কনসালটেন্ট শিশু ডা.ওবায়দুল ইসলাম পলাশ,গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা.মো: আব্দুস সালাম,ব্রাকের সিনিয়র জেলা ব্যবস্থাপক রবিউল ইসলাম,জেলা ব্রাকের প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ।

এর আগে মাল্টিমিডিয়া প্রজেকটরের মাধ্যমে ব্রাকের সিনিয়র ব্যবস্থাপক আসাদুজ্জামান কর্মসূচীর সার্বিক দিক তুলে ধরেন।সেমিনারে বক্তাগন গর্ভবতী মায়ের সেবা,শিশু জন্মোত্তর শাল দুধ খাওয়ানোসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।