বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে “শিশুর পুষ্টি বিকাশে মাযের দুধ ও পারিবারিক খাবারের গুরত্ব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট: মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক এর যৌথ আয়োজনে এলাইভ এ্যান্ড থ্রাইড ইনশিয়েটিভ এর উদ্যোগে “শিশুর পুষ্টি বিকাশে মায়ের দুধ ও পারিবারিক খাবারের গুরত্ব” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায়  সিভিল সার্জন ডা. আব্দুস শহিদের সভাপতিত্ত্বে   প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) হোসেন আলী খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা.এম এ বাশার। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাকের প্রতিনিধি মশিউর রহমান।মূল আলোচক হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা.ওবায়দুল ইসলাম পলাশ।

আলোচনায় অংশ নেয়, ব্রাক প্রতিনিধি জহুরুল হক সিদ্দিকী, তানজিলা ফারুক,  জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আশকার আলী, শিক্ষক আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, এনজিও কর্মি রিনা প্রমুখ। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, সরকারী কর্মকতা, এনজিও কর্মি সহ শতাধীক ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।