মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা তথ্য অফিস উদ্যোগে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুর ও মোনাখালী ইউনিয়নের গোপালনগর গ্রামে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার এলিন সাইদ-উর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকএ, কে, এম শফিউল আজম।স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।
উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়নের মহিলা মেম্বার মোছাঃ শিরিনা খাতুন এবং মোনাখালী ইউনিয়নের মহিলা মেম্বার মোছাঃ আসমানি খাতুন। উক্ত উঠান বৈঠকে করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, ডেঙ্গু প্রতিরোধ, শিশু ও নারীর স্বাস্থ্য, শিশু ও নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ প্রভৃতি সচেতনতামূলক বিষয়ে বক্তব্য প্রদান করা হয়।