বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরন

By মেহেরপুর নিউজ

January 22, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার শ্রমজীবী শিশুদের জন্য পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।

উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর পরিচালক (প্রশাসন) এ এফ এম ফারুক হোসেন উপস্থিত থেকে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৬৩ জন শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু, সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান অমিরুল ইসলাম, এন ডি সি মোঃ আসলামউদ্দিন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।