বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 14, 2023

মেহেরপুর নিউজ:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার পর্যায়ে শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত।

মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত ব্যাডমিন্টন বালক এবং বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে।