বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 23, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমানসহ ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সেখানে দিনব্যাপী প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।