মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারি: মেহেরপুর এমসিএল এর উদ্যোগে ক্রিকেটের উন্নয়ন ও শিশু-কিশোর ক্রিকেট লীগ শুরু করার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটার শাহিনুজ্জামান রিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এমদাদুল হক, মনিরুজ্জামান মঞ্জা, মাসুদুল হাসান, শাশ্বত নিপ্পন, সাদাত আহমেদ, শোয়েব রহমান প্রমুখ।