বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

By মেহেরপুর নিউজ

May 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি বাস্তবায়ন সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার সংস্থান মোতাবেক গঠিত জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে মেহেরপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর  ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ,মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মুনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়, ইন্সপেক্টর জহিরুল ইসলাম, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার কাজী মোহাম্মদ মনসুর  সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।