মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলায় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ’ট সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেন, লতিফুন্নেছা লতা, ডাঃ অলোক কুমার দাস। প্রস্তুতি সভায় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক গণ উপস্থিত ছিলেন।