বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালকদের ক্রিকেটে গাংনী দল ফাইনালে

By মেহেরপুর নিউজ

January 02, 2020

মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪৯ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বালকদের ক্রিকেটে গাংনী উপজেলা দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত জেলা পর্যায়ের খেলায় গাংনী উপজেলা দল ৮ উইকেটে মেহেরপুর সদর উপজেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সদর উপজেলা দল ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে জবাবে খেলতে নেমে গাংনী ১০ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে একই মাঠে অনুষ্ঠিত ক্রিকেট বালিকাদের খেলায় মুজিবনগর উপজেলা একাদশ মাঠে প্রবেশ না করায় গাংনী উপজেলা দলকে ওয়াকওভার দেওয়া হয় ।