খেলাধুলা

মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের ব্যাডমিন্টন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় জয়ী

By মেহেরপুর নিউজ

January 12, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে খুলনা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বৈতে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় তাদের প্রথম খেলায় জয়লাভ করেছে।

রবিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২-১ সেটে মাগুরা জেলা দলকে পরাজিত করে খুলনা বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।