বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শুভ জন্মাষ্টমী পালিত

By মেহেরপুর নিউজ

September 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ সেপ্টেম্বর: বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুর শুভজন্মাষ্টমী পালিত হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার বিকালে একটি র‌্যালী বের করা হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের নেতৃত্বে সিদ্ধেশরী কালি মন্দির থেকে শুরু করে একটি র‌্যালী বাদ্যোর তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সন্ধ্যায় কালি মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি পাবলিক প্রসিকউিটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, কার্তিক চন্দ্র, তপন সাহা, ধীজেন্দ্রনাথ প্রমুখ।