মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর: আগামী ১০ নভেম্বর থেকে মেহেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হচ্ছে সাবেক পৌর চেয়ারম্যান মরহুম এলাহীদাদ মিয়া স্মৃতি ফুটবল লীগ ২০১২। মেহেরপুর স্টেডিয়াম মাঠ ও মেহেরপুর সরকারি কলেজ মাঠে খেলা গুলি অনুষ্ঠিত হবে। জেলার ২০ টি ক্লাব এ খেলায় অংশ নেবে। ২০ টি দল ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ-ক,রাইপুর জাগরণী ক্লাব,খোকসা যুব সংঘ,বামনপাড়া বটতলা একাদশ,গোপালপুর ভাই ভাই সংঘ ও বিলধলা আনসার ভিডিপি দল,গ্রুপ-খ,আশরাফপুর জনকল্যাণ ক্লাব,হরিরামপুর সীমান্ত ক্লাব,সৌখিন যুব সংঘ ক্লাব,গাঁড়াবাড়িয়া আনসার ভিডিপি ও সাহেবপুর ইয়াং স্টার ক্রীড়া চক্র,গ্রুপ-ঘ,ঝাউবাড়িয়া সত্য সংঘ ক্লাব,চিৎলা জাগরণী ক্লাব,মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব ও ফতেপুর তরুন সংঘ এবং গ্রুপ-ঘ,টেংরামারি যুব সংঘ ক্লাব,এফ,সি,বি একাদশ মেহেরপুর,গোপিনাথপুর মিতালী ক্লাব,বাড়ীবাঁকা আদর্শ ক্লাব ও লাইব্রেরী ও উজুলপুর যুব সংঘ ক্লাব অংশ গ্রহণ করবে। প্রতিটি গ্রুপ হতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অধিকারী ২টি করে মোট ৮ টি দল ২য় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। ২য় রাউন্ডের খেলাগুলো নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
আগামী ১০ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লীগের উদ্বোধন করবেন।