মেহেরপুর নিউজ:
শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে “শেখ রাসেল দীপ্ত সময় নির্ভর নির্মল দুর্জয় “এই প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী, সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জামির মোঃ হাসিবুস সাত্তার, সাফি আল সাদাত, অহনা প্রমূখ।