বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য মে দিবস র‍্যালি

By Meherpur News

May 01, 2026

মেহেরপুর নিউজ:মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলের সামনে থেকে এ র‍্যালি বের করা হয়।

জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুলের নেতৃত্বে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা ডলার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন, সহ-সম্পাদক সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাওফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।