মেহেরপুর নিউজ:
সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও)পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সকল শূন্য পদে পদোন্নতি/ চলতি দায়িত্ব /নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবিতে সারাদেশের ন্যায় মেহেরপুরেও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলামের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়ন অফিসার কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এবং পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।