মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জানুয়ারী: দশম জাতীয় সংসদ নির্বাচনের মেহেরপুর -১ ও ২ আসনের ভোট গ্রহনের সকল প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। সন্ধ্যার আগেই জেলার তিন উপজেলার ১৭৮ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহনের উপকরনসহ ভোটগ্রহনের সাথে জড়িত প্রিজাইডিং অফিসার,সহকারি প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসারসহ আইন শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা স্ব স্ব কেন্দ্রে পৌছিয়েছে বলে জানিয়েছেন জেলা রির্টানিং অফিসার। আগামীকাল সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে ১৭৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ। নির্বাচনে ৭৩ মেহেরপুর-১ আসন মেহেরপুর সদর উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউপিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ৬০টি গুরত্বপূর্ন ভোট কেন্দ্র ও ১০টি সাধারন ভোট কেন্দ্র সহ ৭০ টি কেন্দ্রে ৮৮ হাজার ৯৩৭ জন পুরুষ ভোটার এবং ৮৯ হাজার ৬১৩ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৭৩ মেহরপুর ১ আসনে মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের ২১টি গুরত্বপূর্ন ও ৭টি সাধারনসহ মোট ২৮টি ভোট কেন্দ্রে ৩৪ হাজার ৩০৭ জন পুরুষ ভোটার এবং ৩৫ হাজার ৪৮৩ জন মহিলা ভোটার তাদের ভোটাধকিার প্রয়োগ করবেন বলে জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। অপরদিকে,৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৫৮টি গুরুত্বপূর্ন ভোট কেন্দ্র ও ২২টি সাধারন ভোট কেন্দ্রসহ মোট ৮০টি ভোট কেন্দ্রে ১লাখ ২ হাজার ১৬৫ জন পুরুষ ও ১লাখ ৬ হাজার ১৩৭ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন জেলা রির্টানিং অফিসার। উল্লেখ্য, রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মেহেরপুরের ২ টি আসনে ২টি পৌরসভা ও ১৮ টি ইউনিয়নের ১৩৯ টি গুরুত্বপূর্ন ও ৩৯ টি সাধারন ভোট কেন্দ্রসহ মোট ১৭৮ টি ভোট কেন্দ্রে ২ লাখ ২৫ হাজার ৪০৯ জন পুরুষ এবং ২ লাখ ৩১ হাজার ২৩৩ জন মহিলা ভোটারসহ মোট ৪ লাখ ৫৬ হাজার ৬৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।