মেহেরপুর নিউজ:
মেহেরপুর ভোরের একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টের খেলাটি ড্র হয়েছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত শ্যামপুর রেনবো স্পোর্টিং ক্লাব এবং স্পোর্টস জোনের মধ্যকার খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষে শাহেদ এবং স্পোর্টস জোনের পক্ষে কানন একটি করে গোল করেন।