বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সঠিক বিচারের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

June 05, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে সঠিক বিচারের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর বোশপাড়া এলাকার সঞ্জয় হালদার, বাদশা গাজী, শ্রী প্রতাব হালদার, আরোয়া বাশফোড় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার জগন্নাথ হালদারের ছেলে দীপঙ্কর হালদারকে মফিজুল কসাইয়ের ছেলে ডিপজল

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেধড়ক মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। অথচ পুলিশ ডিপজল কে আটক না করে দীপঙ্করকে আটক করেছে। তারা আরো বলেন দীপঙ্কর হালদার একজন প্রতিবন্ধী। তাকে এইভাবে হ্যান্ডকাপ পরিয়ে হাসপাতালে রাখা উচিত নয়। এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।