টপ নিউজ

মেহেরপুরে সড়কের উপরে অবৈধভাবে লাল শাক শুকানোর মহড়া

By মেহেরপুর নিউজ

February 07, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর থেকে জুগিন্দা হয়ে গাংনী যাওয়ার পাকা সড়কের উপরে অবৈধভাবে লাল শাক শুকানোর মহড়া চলছে। ঘটতে পারে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা আশস্কায় আতঙ্কিত পথযাত্রী ও এলাকাবাসী।

সরেজমিন দেখা গেছে যায়, রাজনগর গ্রামের শেষ মাথা থেকে শুরু করে জুগিন্দা গ্রামের মধ্য পর্যন্ত প্রায় সমস্ত সড়ক জুড়েই রাস্তার উপরে লাল শাক চাষীরা শাকের বীজ তৈরী করার জন্য বাড়ির আঙ্গিনা বাদ দিয়ে পাকা সড়কের উপর লাল শাকের গাছ ছিটিয়ে যাত্রী, সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে অত্যান্ত বিঘগ্ন ঘটাচ্ছে এবং এতে সড়ক দূর্ঘটার ঘটনাও ঘটছে।

উক্ত বিষয় নিয়ে ঐ রাস্তার চলাচলকারী পথযাত্রী ও যানবাহন চালকদের সাথে কথা বললে তারা বলেন যে, আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে এবং অনেক ঝুঁকির মধ্যে আমাদেরকে গাড়ি নিয়ে আসতে হচ্ছে। জানিনা কখন বড় ধরনের দূর্ঘটানার শিকার হতে হয়।

আর এর মধ্যে সব চাইতে ঝুঁকিতে আছে মোটরসাইকেল চালকরা। যে কোন সময় সড়ক দূর্ঘটনায় পঙ্গুত বরণ করার মতো ঘটনা ঘটতে পারে।  তাই এই রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণ, যানবাহন চালক ও সচেতন এলাকাবাসী মানুষ স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।