মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় সানারুল ইসলাম (৬৬) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সানারুল ইসলামের মৃত্যু হয়। সানারুল ইসলাম মেহেরপুর শহরের শিশু বাগানপাড়ার আইনুদ্দিন এর ছেলে।
জানা গেছে সানুরুল ইসলাম সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন। একই সময় দ্রুতগামী একটি মাইক্রো ফতেপুরের দিকে যাওয়ার পথে ভ্যান এবং মাইক্রো মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় স্থানীয়রা আহত অবস্থায় সানারুলকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরে তিনি মৃত্যুবরণ করেন। মাইক্রো চালক তার মাইক্রো নিয়ে পালিয়ে যায়। নিহত সানারুলের স্ত্রী, দুই পুত্র এক কন্যা সন্তান রয়েছে।