মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত ৩টি পরিবারের মাঝে ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জদ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক,ইন্সপেক্টর বজলুর রহমান,বি আর টি এর ইন্সপেক্টর জিয়াউর রহমান,মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, জেলা ট্রাক, ট্রাঙ্ক লরি, কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব প্রমুখ উপস্থিত ছিলেন।