টপ নিউজ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত 

By মেহেরপুর নিউজ

December 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর কোট  সড়কে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে  ৩ জন আহত । আহতদের মধ্যে আব্দুল্লাহ ফারুকী (৫৮)কে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত আব্দুল্লাহ ফারুকী মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের সৌদি খেজুর বাগান প্রকল্পের তত্ত্বাবধায়ক । তার বাড়ি ময়মনসিংহ জেলায়। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে আব্দুল্লাহ ফারুকী মোটরসাইকেল যোগে মুজিবনগর যাবার পথে মেহেরপুর কোট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের সঙ্গে ধাক্কা লাগে, এতে মোট তিনজন আহত হন।