মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন ১৩ নামের এক কিশোর আহত হয়েছে। বিল্লাল হোসেন মেহেরপুর সদর উপজেলার ধুসারপাড়া গ্রামের আলামিন হোসেনের ছেলে।
সোমবার বিকালে দিকে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল আহত হয়। জানা গেছে বিকালের দিকে বিল্লাল একটি মোটরসাইকেল যোগে মুজিবনগরের দিক থেকে নিজ গ্রামে যাওয়ার পথে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিল্লাল বিল্লাল আহত হয় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।