বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সদর উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

By Meherpur News

June 01, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। দুপুরের দিকে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানার সভাপতিত্বে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হুসাইন। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাব্বারুল ইসলাম।

বক্তারা দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা শিবিরে উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।