রাজনীতি

মেহেরপুরে সদর উপজেলা নির্বাচনে আইনশৃঙ্থলা রক্ষার দায়িত্ব নিয়োজিত ৭ম শ্রেণীর এক ছাত্র

By মেহেরপুর নিউজ

February 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সরুজ নামের এক শিশু। বুধবার অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে সুরুজকে আনছার ওভিডিপি’র পোষাক পরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে দেখা গেছে। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মিনারুলের ছেলে সুরুজ ধলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে অধ্যায়নরত। সুরুজ কিভাবে এ গুরুত্বপূর্ন দায়িত্ব পেলো এ নিয়ে ভোট কেন্দ্রে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।এ বিষয়ে সুরুজ বলেন, তার এক নানার মাধ্যমে সে এ দায়িত্ব পেয়েছে।

এ ব্যাপারে মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান জানান, এ বিষেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। হয়নি।