বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 13, 2016

মেহেরপুর নিউজ, ১৩ আগষ্ট: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন।

শনিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইসাহাক আলী, আব্দুল রকিব, মাহাবুব এলাহী, পলাশ হোসেন, আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, সেলিম, শহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।