বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

February 24, 2020

মেহেরপুর নিউজ: 

মেহেরপুরে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন পণ্য মেলা উপলক্ষে মূল প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোচনা করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি এসএম তোজাম্মেল আযম, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল, বাসাস এর জেলা প্রতিনিধি দিলরুবা, মেহেরপুর নিউজ এর প্রতিনিধি মেহেরাব হোসেন অপি প্রমুখ।