মেহেরপুর নিউজ:
দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলার সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরন শীর্ষক প্রকল্পের উপকারভোগী সদস্যদের ৪দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রকল্প পরিচাক ও বিভাগিও প্রধান মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও সমন্বয়ক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক ও খুলনা জলা কর্মকর্তা সৈয়দ জসিমউদদীন, জেলা কমর্কর্তা প্রভাষ চন্দ্র বালা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার ৪ দিনব্যাপী প্রশিক্ষন বুড়িপোতা ইউনিয়ন উত্তর দগ্ধ মাংস উৎপাদন কারী সমন্বয় সমিতি লিমিটেডের ১শ জন সদস্য অংশগ্রহণ করেন।