মেহেরপুর নিউজ, ১৪ অক্টোবর: মেহেরপুর জেলা সমবায় অফিসের উদোগে জেলা পর্যায়ে উদ্ভাবনী উদ্যোগ অফিশিয়াল ফেসবুকের মাধ্যমে সমবার সমিতির কার্যক্রমে গতিশীলতা অর্জন করার বিষয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়। রবিবার দুপুরে মেহেরপুর জেলা সমবায় অফিস মিলনায়তানে জেলা সমবায় কর্মকর্তা মীর্জা কামাল উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভার বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার, সহকারি প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, প্রকল্পের সদস্য আল কামাল, পারভেজ আলী , খুদিরাম হালদার , সার্থক আলী প্রমুখ।