মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যোগে প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিঃ মুজিবনগরের উদ্যোক্তা সদস্যবৃন্দের সমবায় সমিতি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে মুজিবনগরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা। বুধবার দুপুরের দিকে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যদের মধ্যে জেলা সমবায় দপ্তরের প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার উপস্থিত ছিলেন।
সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিঃ এর মাধ্যমে প্রতি উপজেলায় ১০০ জন নারীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ সামাজিক উন্নয়নের ব্যবস্থা করা হবে।