মেহেরপুর নিউজ:
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ” ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হূদরোগ ও খ্যালা সামিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২০৯-২০২০ অর্থবছরের ক্যান্সার কিডনি আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি উপস্থিত থেকে ৫২ জন রোগীর মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এ সময় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী সেখানে উপস্থিত ছিলেন।