মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জুন :
মেহেরপুর সদর থানার পুলিশ মঙ্গলবার মেহেরপুর শহরের কাথুলী সড়কের একটি স’মিল থেকে চোরাই কাঠ উদ্ধার করেছে। জানা গেছে,মেহেরপুর শহরের বেড়পাড়ার সুজনের জামাই আমির“লের নেতৃত্বে একদল চোর মেহেরপুর কাথুলী সড়কের পাশ থেকে বিশাল আকারের একটি সরকারি শিশু গাছ চুরি করে কেটে পৌর কলেজের পাশে সোহবারের স’মিলে রেখে যায়। খবর পেয়ে মেহেরপুর থানার পুলিশ স’মিল থেকে চোরাই কাঠ উদ্ধার করে থানায় নেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।