টপ নিউজ

মেহেরপুরে সম্ভাব্য সাংবাদিকদের ২দিন ব্যাপী রিপোটিং প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 18, 2020

মেহেরপুর নিউজ:

দেশের সাংবাদিকতা ও সাংবাদিকদের প্রশিক্ষসহ পেশাগত উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি)‘র মেহেরপুরের সম্ভাব্য সাংবাদিকদের  রিপোটিং বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেছে।

রবিবার সকাল ৯ টায় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে পিআইবি‘র প্রশিক্ষক মোঃ আব্দুল মান্নানের সঞ্চলনায় মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য, প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থিতিতে ২ দিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ২ দিনের এ প্রশিক্ষণের প্রথম দিন সম্ভাব্য সাংবাদিকদের বিভিন্ন অনুসন্ধানমূলক রিপোর্টিং সম্পর্কে ধারনা, পর্যবেক্ষন ও রিপোর্ট এর বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষন দেওয়া হয়।

২ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনী দিনে পিআইবি‘র প্রশিক্ষক মোঃ আব্দুল মান্নান ছাড়াও স্ট্রিংগার নিউ ইয়ার্ক টাইমস এর জুলফিকার আলী মানিক প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।