বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পিআরএল বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 08, 2015

মেহেরপুর নিউজ,0৮ ফেব্রুয়ারিঃ

মেহেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসের উদ্যোগে ২০১৫ সালে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পিআরএল বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন। জেলা হিসাব রক্ষন কর্মকর্তা এবিএম সামসুদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আহসান আলী,সুপারেন্ডেট আব্বাসউদ্দিন ও সুপার মোমিনুল ইসলাম প্রমুখ।