বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসনে স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

September 30, 2019

১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন ও আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ৬৪ জেলার সকল কর্মচারীদের একযোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার বিকেলে 8 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে জেলা প্রশাসকের  কাছে। জেলা প্রশাসকের পক্ষে কাজী মোহাম্মদ অনিক ইসলাম  স্মারকলিপি গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি চাকরিজীবী সম্মিলিত অধিকার আদায় ফোরামের আহ্বায়ক রোকনুজ্জামান তুষার, যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ, হাসানুজ্জামান, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, সদস্য সচিব শাহিনুর রহমান সহ সকল সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

২০১৫ সালে প্রদত্ত অষ্টম পে স্কেল সংশোধনের বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য, সময় নির্ধারণ সংখ্যা কমাতে হবে, সকল পদোন্নতি পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে, টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ বজায় রাখতে হবে, নিম্ন বেতনভোগী দের জন্য শত ভাগ পেনশন চালুসহ আর এক টাকা সমান সমান ৫০০ টাকা করতে হবে, কাজের ধরন অনুযায়ী ওয়েট করতে হবে স্মারকলিপিতে এসকল দাবী উল্লেখ করা হয়।