বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ২ জনের জরিমানা

By মেহেরপুর নিউজ

April 10, 2020

মেহেরপুর নিউজ:

করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী জন সমাগম নিষেধাজ্ঞা অমাণ্য করে সরকারি নির্দেশ অমান্য করে বাড়ি নির্মাণের কাজ করার দায়ে ২ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামে এ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো অনিক ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে সরকারী আইন অমান্য করে ঘর নির্মাণের কাজ করায় ভ্রাম্যমান আদালতে ২ টি মামলা দায়ের করা হয়। এ সময় ওই ২ ব্যক্তির নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।