মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ সেপ্টেম্বর: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রধান শিক্ষকদের পদ মর্যাদা দ্বিতীয় শ্রেণী এবং সহকারী শিক্ষকদের বেতন বর্ধিত করন সহ ৭ দফা দাবিতে মেহেরপুরের ৩ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩ ঘন্টার কর্মবিরতী পালন করেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত মেহেরপুর জেলার শিক্ষকরা এ কর্মবিরতী পালন করে। শিক্ষকরা নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।