বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সর্বাত্বক লকডাউন কার্যকর করতে সেনা অভিযান অব্যাহত

By মেহেরপুর নিউজ

July 08, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন কর্যকর করতে লকডাউনের ৮ম দিনেও সেনাবাহিনীর  অভিযান অব্যাহত রয়েছে মেহেরপুর শহরসহ জেলা বিভিন্ন এলাকায়। পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি সেনাবাহিনী প্রশাসনের নির্দেশনায় প্রতিদিন এলাকায় টহল দিচ্ছে।

তারা বৃহস্পতিবার বিকালের পৌর সদর সহ বিভিন্ন স্থানে সেনা টহল অব্যাহত রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের  ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাহিয়ান ইমতিয়াজের নেতৃত্বে সেনা অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী কোট এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ব্যাপক সচেতনতা মূলক অভিযান চালানো হয়। এসময় অযথা যারা বাইরে ঘোরাফেরা করছিলেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। একই সাথে অযাথা বাইরে না আসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।