মেহেরপুর নিউজঃ মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় সদর উপজেলা প্রশাসনের সুইমিং পুলে চলমান সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে তিনি সুইমিং পুলে গিয়ে এ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকনসহ অন্যান্যরা।