বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

March 14, 2016

মেহেরপুর নিউজ,১৪ মার্চ: মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। সোমবার সন্ধ্যায় মেহেরপুর কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় চলাকালে সময় টেলিভিশনের চিফ নিউজ এডিটর তুষার আবদুল্লাহ সেখানে মিলিত হন। সাংবাদিকদের সাথে বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন।