মেহেরপুর নিউজ,১৫ মার্চ: মেহেরপুরকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনার পর সাংবাদিকদের সাথে পরবর্তি করণীয় শীর্ষক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সাংবাদিক মিজানুর রহমান, রফিক উল আলম প্রমুখ। এসময় সহকারী কমিশনার (ভুমি) শাহীনুজ্জামান, এনডিসি মোহাম্মদ নুর এ আলম, সহকারী কমিশনার শুভ্রা দাসসহ জেলার কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী মেহেরপুর স্টেডিয়াম মাঠে গনসমাবেশে মন্ত্রী পরিষদের সচিব শফিউল আজম মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষনা করেন। পরে ৯ মার্চ বিশ্ব নারী দিবসে উক্ত কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর কার্যলয়ের এটুআই প্রকল্পে জেলা প্রশাসক শফিকুল ইসলামকে লিডার্সশীপ পদকে ভূষিত করেন।