বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 17, 2017

মেহেরপুর নিউজ, ১৭ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৫ দিন ব্যাপীর অমর একুশে বই মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার রাতে শহীদ সামছুজোহা নগর উদ্যোনের মফিজুর রহমান মুক্ত মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠান করা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত, নৃত্য ও আবৃতি পরিবেশন করেন।

এরআগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম সেখানে বক্তব্য রাখেন।