মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারী:
মেহেরপুর শহরের বোসপাড়া এলাকা থেকে সাইকেল চুরি করে পালাবার সময় হাতে নাতে ধরা পড়ায় এক চোরকে গনধোলাই শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্দ্ধ জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলের দিকে। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী গ্রামের আবুল হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৩০) শহরের বোসপাড়া এলাকা থেকে একটি বাই সাইকেল চুরি করে পালাবার সময় হাতে নাতে ধরা পড়ে। এসময় জনতা গন ধোলাই শেষে মোস্তফাকে মেহেরপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।