বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম গঠন

By মেহেরপুর নিউজ

October 24, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। মেহেরপুর ডিবির ওসি জুলফিকার আলীকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়।

পুলিশ সুপার রাফিউল আলম এই টিম গঠন করেন। অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সহ ফেসবুকে বিভ্রান্তিমূলক খবর সহ উস্কানিমূলক খবর প্রচার করলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।