বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‘সাজসজ্জা’ গার্মেন্টস শপের উদ্বোধন

By Meherpur News

March 02, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর শহরের মহিলা কলেজ সড়কে ‘সাজসজ্জা’ নামের একটি গার্মেন্টস শপের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে নতুন এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে গার্মেন্টস শপটির উদ্বোধন করেন। এ সময় তিনি নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাসুদ পারভেজ, মেহেরপুর ট্রাক-ট্রাঙ্ক লরি কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব, আসাদুল হক অনু, নাজমুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফিতা কাটার মাধ্যমে উদ্বোধনের পর প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।